সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
কোটালীপাড়ায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কোটালীপাড়ায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান দুর্ঘটনায় সজল রায় (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বাবা অমল রায়।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার কলাবাড়ী-গান্ধিয়াশুর সড়কের চকপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল একই উপজেলার কলাবাড়ী ইউনিয়নের রুথিয়ারপাড় গ্রামের অমল রায়ের ছেলে ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, সকালে নিজেদের পুকুর থেকে মাছ ধরে বিক্রির জন্য পিকআপ ভ্যানে করে ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছিলেন অমল রায় ও সজল। পথে চকপুকুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছেলে নিহত ও বাবা আহত হন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD