শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আইয়ুব বাচ্চুকে নিয়ে আসিফের গান

আইয়ুব বাচ্চুকে নিয়ে আসিফের গান

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কিংবদন্তি গিটারিস্ট ও ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার গান করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

এবি স্মরণে তৈরি করা গানটির কথা-‘এমন তো কথা ছিল না/তুমি চলে যাবে এভাবে/ছিঁড়ে ফেলে সব মায়ার বাঁধন’। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী।

আইয়ুব বাচ্চুকে নিয়ে আসিফের গান

আর তাকে এই শ্রদ্ধা আর স্মরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘ধ্রুব মিউজিক স্টেশন’র কর্ণধার ও সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, বাচ্চু ভাই ছিলেন, আছেন এবং থাকবেন। আমি এই গানটি করছি তার প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে। তিনি এমন একজন শিল্পী যিনি নিজের রেখে যাওয়া সৃষ্টিকর্মের  মধ্যে বেঁচে থাকবেন সবসময়। এই গানটির কথায় বাচ্চু ভাই ও এলআরবির গাওয়া বেশকিছু জনপ্রিয় গানের শিরোনাম ব্যবহার করা হয়েছে। যে গানগুলোর শিরোনাম ব্যবহার করা হয়েছে তা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে করা হয়েছে।

ধ্রুব গুহ বলেন, যত বড় মাপের শিল্পী ছিলেন তার চেয়ে বড় মাপের মানুষ ছিলেন আইয়ুব বাচ্চু। তার প্রয়াণের শোক ও শুণ্যতা কাটানো কঠিন। তার স্মরণে ডিএমএস পরিবার এই শোক ও শুণ্যতা পূরণের চেষ্টা করেছে মাত্র। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

গানটি মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD