শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
প্রাক্তন-বর্তমান মুখোমুখি

প্রাক্তন-বর্তমান মুখোমুখি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: এক সময় কারিনার প্রেমে হাবুডুবু খেতেন শহিদ কাপুর। শুধু শহিদই নন, কারিনাও শাহিদ বলতে অজ্ঞান ছিলেন। প্রথম থেকেই শহিদ বা কারিনা কেউ তাঁদের সম্পর্কের কথা লুকোননি। এমনকি শহিদকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন বেবো। 

জানা যায়, করিনা যখন শহিদের প্রেমে পরেন তখন তিনি মাছ মাংস সবই খেতেন। বিশেষ করে মাংস খেতে ভীষণই পছন্দ করতেন বেবো। তবে শহিদ কাপুর মাছ, মাংস খেতেন না। এক্কেবারেই শাকাহারি ছিলেন। আর তাই শহিদের প্রেমে হাবুডুবু কারিনা তখন মাছ-মাংস খাওয়া ছেড়ে দেন, শুধু মাত্র শহিদের জন্যই। একথা কফি উইথ করণে এসে প্রকাশ্যেই জানিয়েছিলেন কারিনার বোন কারিশমা।

যদি এসবই এখন অতীত। শহিদ-কারিনা, দুজনেই এখন আলাদা পথ বেছে নিয়েছেন। সাইফের সঙ্গে বিয়ে হওয়ার পর বেবো বেগম আবার প্রথম জীবনের মতোই মাছ, মাংস খাওয়া শুরু করেছেন। সে যাই হোক, সম্প্রতি ইশা আম্বানির বিয়ে সামনাসামনি হয়েছিলেন শহিদের ‘প্রাক্তন’ বর্তমান, অর্থাৎ কারিনা ও মীরা রাজপুত। তারপর কী হলো? 

‘স্পটবয়’ সূত্রে খবর মুখোমুখি কারিনা ও মীরা দুজনেই একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, হাসি মুখে একে অপরকে জড়িয়েও ধরেন। তারপর আবার দুজনেই অন্যদিকে চলে যান। হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনটাই নাকি ঘটেছে ১২ তারিখ বুধবার ইশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়ের অনুষ্ঠানে। 

জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে প্রথমে এসে পৌঁছান শহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত। আর ঠিক কয়েক মিনিট পরেই পৌঁছান কারিনা, সাইফ ও কারিশমা। স্বভাবতই মুখোমুখি হন শহিদের এই দুই প্রাক্তন ও বর্তমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD