শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
আরএনবি সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

আরএনবি সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সদস্যকে পিটিয়ে জখম করার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আসামির নাম- সাখাওয়াত হোসেন শান্ত। সে নগরের একটি ক্লিনিকে চাকরি করে বলে রেলওয়ে পুলিশকে জানিয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) খুলশীর অ্যাক্সিয়েন কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজ ভুইয়া জানান, আড্ডা দিতে নিষেধ করায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পাহাড়তলী স্টেশনে দুর্বৃত্তদের হামলার শিকার হন স্টেশনের দায়িত্বরত সিপাহী মো. হাফিজুর রহমান। এ ঘটনায় মামলা দায়ের করার পর ভিডিও ফুটেজ দেখে অভিযান চালানো হয়।

তিনি জানান, হামলায় জড়িত আসামি অ্যাক্সিয়েন কলোনির বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন শান্তকে গ্রেফতার করা হয়েছে। আসামি শান্ত হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

হামলার শিকার সিপাহী হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাহাড়তলী রেলওয়ে স্টেশনের টহলের দায়িত্বে ছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনে আড্ডা দিচ্ছিলেন ৪ থেকে ৫ জনের একদল যুবক। এসময় আড্ডা দিতে নিষেধ করলে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে ১০ থেকে ১৫ জনের একদল যুবক এসে তাকে মারধর করে। এ ঘটনায় মো. শাহিন, মো. আনোয়ার হোসেন, বিশাল ও সোহাগ সহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়। আসামিদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD