শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ইয়াবাসহ গ্রেফতার হয়ে কারাবন্দি বিদেশি ফুটবলারের মৃত্যু

ইয়াবাসহ গ্রেফতার হয়ে কারাবন্দি বিদেশি ফুটবলারের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে নগরের বাকলিয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে বন্দি থাকা এক বিদেশি ফুটবলারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সেফটিক শক’।

২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মারা যাওয়া বিদেশি ফুটবলারের নাম ফ্রাংক এন তিম থাম (৪০)। তিনি ঘানার নাগরিক। বাংলাদেশে ঢাকায় একটি ক্লাবের হয়ে ফুটবল খেলতেন তিনি।

এ বছর জানুয়ারির শুরুর দিকে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে নগরের বাকলিয়া থানা পুলিশের হাতে এক সঙ্গীসহ গ্রেফতার হন। ৪ জানুয়ারি থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে বাকলিয়া থানা মাদক আইনে মামলা রয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বলেন, ফ্রাংক এন তিম থাম ৪ জানুয়ারি থেকে মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন। ২৯ এপ্রিল অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. কামাল হোসেন বলেন, ফ্রাংক এন তিম থামের সামান্য জ্বর ও কাশি ছিল। তার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা সেফটিক শক বলে জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD