সর্বশেষ:
কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম আওয়ামীলীগের লকডাউন ঘিরে কলাপাড়ায় ককটেল বিস্ফোরণ : আটক- ২ কলাপাড়া মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা সন্ধ্যায় আদালত থেকে বেরিয়ে নিখোঁজ বরিশালের এক জজ, অনুসন্ধানে নেমেছে পুলিশ বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম  যুগ্ম সাধারন সম্পাদক হলেন তারেক আল ইমরান বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু বাবুগঞ্জে দুই ভাইয়ের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র! কলাপাড়ায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা

আওয়ামীলীগের লকডাউন ঘিরে কলাপাড়ায় ককটেল বিস্ফোরণ : আটক- ২

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লকডাউন ঘিরে পটুয়াখালীর কলাপাড়ায় বাস স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২ যুবককে আটকের পর গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা। তবে সকাল থেকে লকডাউনের তেমন কোন প্রভাব লক্ষ করা যায়নি। বাস চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

বুধবার(১৮ নভেম্বর)রাত সাড়ে নয়টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় ইউনিক পরিবহন বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ককটেল বিস্ফোরণের পর স্থানীয় জনতা হাতেনাতে ধরে দুজনকে আটক করে গণধোলাই দেয়।
পরে গণধোলাইয়ের শিকার নিপু হাওলাদার নামের যুবক গুরুতর আহত হলে তাকে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এছাড়া আটক অপর যুবক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত আদিল সোহানকে পুলিশ হেফাজতে নিয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎই বিকট শব্দে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হয়। এসময় বাস স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু স্থানীয়রা তা দেখে ফেলায় টহল পুলিশের সহযোগিতায় দুজনকে ধরে ফেলে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাতে বাস স্টেশনে হঠাৎই ককটেল সদৃশ কিছু একটা বিস্ফোরণ ঘটায় দুই যুবক। তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category