শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
এরশাদের ‘পরেই দ্বিতীয় স্থানে’ হাওলাদারকে নিয়োগ

এরশাদের ‘পরেই দ্বিতীয় স্থানে’ হাওলাদারকে নিয়োগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া এবিএম রুহুল আমিন হাওলাদারকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। 

তার পদমর্যাদা পার্টির চেয়ারম্যানের পরে ‘দ্বিতীয় স্থানে’ জানিয়ে শনিবার (৮ ডিসেম্বর) রাতে এই নিয়োগ দিয়েছেন এরশাদ। 

নিয়োগের বিষয়টি জানিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে এরশাদ বলেছেন, পার্টি চেয়ারম্যানের অনুপস্থিতে তার সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।  

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ঋণখেলাপির কারণে রুহুল আমিন হাওলাদারের নির্বাচনের মনোনয়নপত্র বাতিল এবং তার বিরুদ্ধে পার্টির মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভের মুখে গত ৩ ডিসেম্বর মহাসচিব পদে রদবদল আনেন এরশাদ। সেদিন এক বিজ্ঞপ্তিতে রুহুল আমিনকে ওই পদ থেকে সরিয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD