বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার বিতরন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার বিতরন

Sharing is caring!

বরিশালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারনের মধ্যে  হ্যান্ড স্যানিটাইজার  প্রদান করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বুধবার (২৫মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থীবৃন্দ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশফাড়ী,সোনালী ব্যাংক,বিদুৎ অফিস,সদর জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্তরের জনসাধারনের মধ্যে এই কার্যক্রম চালায়  শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।

পরে দুপুর ৩ টায় নগরীর রুপাতলী চত্বরে কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ নাজমুল কায়েস।

এ সময়ে তারা পথচারী, রিকশাচালক,মুচি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার  প্রদান করে। এ ছাড়া সবাইকে  জীবাণু প্রতিরোধক হিসেবে সাবান ও স্যাভলন ব্যাবহারের পরামর্শ প্রদান করেন।

বিতরন কার্যক্রম পরিচালনার শুরুতে রসায়ন বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ মাসুদ পারভেজ বলেন জাতীয় দূর্যোগে প্রত্যেকে নিজ নিজ অবস্হান থেকে সাধ্য অনুযায়ী উদ্দ্যেগ গ্রহন করলে যেকোন বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব। তিনি আরও বলেন COVID-19  ভাইরাস এর প্রাদুর্ভাব এড়াতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি জাতীয় স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয় রসায়ন পরিবারের একটি ক্ষুদ্র প্রয়াস।

এ কার্যক্রম পরিচালনায় নির্দেশনা  ও সহায়তা প্রদান করে সহকারী অধ্যাপক ডঃ মোঃ নাজমুল কায়েস  ও  প্রভাষক মাহমুদুল হাসান সোহাগ এবং তাদের নেতৃত্বে লাবন্য ইমরোজ লিসা, রাফি আহমেদ, শফিকুল ইসলাম, বাইজিদ, মামুন, নাসির, রুকাইয়া রহমান সহ আরো অনেক শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য  গত ২৪ শে মার্চ বিশ্ববিদ্যালয়ের  রসায়ন বিভাগের  গবেষনাগারে WHO নির্দেশনা অনুসারে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়।  এতে ব্যবহার করা হয়  অাইসোপ্রোপাইল অ্যালকোহল,হাইড্রোজেন পার-অক্সাইড,গ্লিসারিন এবং বিশুদ্ধ পানি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD