বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিএম কলেজ’র রসায়ন বিভাগের ল্যাবে স্যানিটাইজার উৎপাদন

বিএম কলেজ’র রসায়ন বিভাগের ল্যাবে স্যানিটাইজার উৎপাদন

Sharing is caring!

বরিশাল সরকারি ব্রজমোহন(বি এম) কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার পৃষ্ঠপোষকতায় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ এহতেশাম উল হক’র নেতৃত্বে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে।

মঙ্গলবার (২৪ মার্চ) কলেজের নিজস্ব ল্যাবে ৬০০ বোতল(৫০ মিলি) হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়। এগুলো বুধবার কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, পথচারী এবং বাছাইকৃত বস্তি এলাকায় বিতরণ হবে বলে জানা যায়।

অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার বলেন, যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করলে আমরা এই সংকট থেকে মুক্তি পাব ইনশাল্লাহ। তিনি কলেজ সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতার আহবান জানিয়েছেন।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মেঃ আখতারুজ্জামান খান বলেন, দেশে করোনা ভাইরাস বিস্তার লাভ করছে। একে প্রতিহত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তাই যে যের অবস্থান থেকে সাধ্যানুযায়ি সহযেগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে এই ক্রান্তিকাল সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগীয় প্রধান জনাব মোঃ আখতারুজ্জামান ও সহকারী অধ্যাপক জনাব মেঃ মনির হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD