শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে ৬২০জন

চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে ৬২০জন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিদেশ ফেরত আরও ৫১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে শনিবার (২১ মার্চ) পর্যন্ত মোট ৬২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, এখন পর্যন্ত ৬২০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। শুরু থেকে বর্তমান পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। কারো শরীরে এ ভাইরাস পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় ৪৮ ঘণ্টার মধ্যে করোনা সনাক্তের কিট চট্টগ্রামে আসছে বলে জানানো হয়। এছাড়া পরীক্ষার জন্য ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) প্রস্তুত রাখার কথাও জানানো হয়।

সভায় সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়। কেউ যাতে বিষয়টি নিয়ে গুজব ছড়াতে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে বলে জানানো হয় বিভাগীয় কমিটির সভায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD