মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির পরিচিতি সভা

কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির পরিচিতি সভা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

”বিপদের বন্ধু ঘরের ডাক্তার তার নাম গ্রাম ডাক্তার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির কলাপাড়া উপজেলা শাখার পরিচিতি সভা, সেলিব্রেশন ও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় ব্রাইট ফিউচার লাইফ কেয়ার প্রা: বিডি লিমিটেড’র আয়োজনে পৌর অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির কলাপাড়া
উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাও: সাইফুর রহমান। প্রধান অতিথি ছিলেন
সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কলাপাড়া উপজেলা শাখার সভাপতি
আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম তালুকদার।

প্রধান বক্তা ছিলেন কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মো.ইব্রাহিম খলিল।

বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লি: সাধারন সম্পাদক আলহাজ্ব মাও: শহিদুল ইসলাম, সমিতির সহ-সভাপতি মো.রুহুল আমীন মনির, মো.নুরুলআমীন তালুকদার, উপদেষ্টা মো.হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে  সমিতির কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মো.ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ব্রাইট ফিউচার লাইফ কেয়ার প্রা: বিডি
লিমিটেড’র বিভিন্ন প্রডাক্ট নিয়ে কম্পানির কাউন্টার মেম্বার সুমন কুমার পাল, মো. রায়হান কবির, মো. ফারিজুল ইসলাম আলোচনা করেন। এ সময় উপজেলার
বিভিন্ন ইউনিয়নের গ্রাম ডাক্তার ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD