বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
করোনা সতর্কতায় ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত যবিপ্রবি বন্ধ

করোনা সতর্কতায় ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত যবিপ্রবি বন্ধ

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার (১৮ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ১৮ মার্চ দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস নিয়ে জরুরি সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় বন্ধের এ ঘোষণা দেন।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। মন্ত্রিপরিষদের নিয়মিত সভায়ও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকেও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং করোনা ভাইরাস থেকে সতকর্তার অংশ হিসেবে আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যবিপ্রবির সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আগামী ১৮ মার্চ দুপুর ১২টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সীমিত আকারে খোলা থাকবে। বন্ধের এই সময়ে প্রশাসনিক জরুরি কার্যক্রম পরিচালনার জন্য সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অফিস পরিচালনার জন্য দফতর প্রধানদের নির্দেশ দেন তিনি।

জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD