সর্বশেষ:
কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে ১০ মাস বয়সী শিশু নিখোজ রাখাইন সভাপতিকে মারধরের প্রতিবাদে কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারে পর্যটক দর্শনার্থীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হলেন বাউফলের মনামী বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাত নের অভিযোগ নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান কলাপাড়ায় লাথি দিয়ে নারীর গর্ভপাত ও নবজাতকের মৃ/ত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআরবি’র হাতে গ্রেফতার কলাপাড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশম দিবস পালিত

৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হলেন বাউফলের মনামী

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার মেয়ে ডা. ইফাত জাহান মনামী।

তার এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ডা. ইফাত জাহান মনামী বাউফল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা আলহাজ আবু ইউসুফের বড় মেয়ে।

সম্প্রতি ৪৫তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগের গেজেট পেয়েছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ১০ মাস পর এ নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়।

গত বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। নিয়োগের আদেশ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে।

মনামীর এ সাফল্যে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী। শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, নতুন কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াবেন। মনামীর বাবা আলহাজ আবু ইউসুফ বলেন, “মেয়ের এই সাফল্যে একজন বাবা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।

আজ ৪৫তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পাওয়ায় তার সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল” তিনি বলেন, এ অর্জনের পেছনে রয়েছে মনামীর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পরিবারের সবার সহযোগিতা। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

আবু ইউসুফ আরও বলেন, মনামী যেন সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে, সেটিই তার প্রত্যাশা।

মেয়ে যেন শুধু পরিবারের নয়, বাউফলসহ পুরো দেশের মানুষের গর্ব হয়ে ওঠে—এমন আশাও প্রকাশ করেন তিনি।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category