সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
করোনা ভাইরাস রোগের লক্ষণ দেখা দেয় ৫ দিনে

করোনা ভাইরাস রোগের লক্ষণ দেখা দেয় ৫ দিনে

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে এর লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন সময় লাগে। ভাইরাসে আক্রান্ত হলে দু’ সপ্তাহের মধ্যে অবশ্যই লক্ষণ দৃশ্যমান হবে।

মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

মেডিক্যাল জার্নাল ‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’ এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হলে পরবর্তী পাঁচ দিন থেকে দু’ সপ্তাহ সময়ের মধ্যে শরীরে এর লক্ষণ দেখা যাবে।

স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমানের সঙ্গে এ সময় সামঞ্জস্যপূর্ণ। এ থেকে বোঝা যায়, কোনো ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে, তাকে দু’ সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখাই যথাযথ।

ইতালি বা দক্ষিণ কোরিয়া ভ্রমণ করে আসা নাগরিকদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

রোগের লক্ষণ দেখা দেওয়ার সময়টি বের করার জন্য বাইরে ভ্রমণের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১৮০টি রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রথমদিকে গবেষণাটি করা হয়েছে। সে সময় ভাইরাস ছড়ানোর বিষয়টি সরাসরি চীনের উহানের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। আক্রান্ত ব্যক্তি কখন উহানে ছিলেন, সে তথ্য থেকে লক্ষণ দৃশ্যমান হওয়ার সময় বের করা হতো। তখন দেখা গেছে, সাধারণত ৫ থেকে ১২ দিনের মধ্যে শরীরে কোভিড-১৯ রোগের লক্ষণ দেখা দেয়।

গুরুতর কেইসগুলো নিয়ে এ গবেষণাটি করা হয়েছে। কম গুরুতর কেইসের জন্য লক্ষণ দেখা দেওয়ার সময় ভিন্ন হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD