মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
অরিত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলা তদন্ত করবে ডিবি

অরিত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলা তদন্ত করবে ডিবি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব বিভাগ।  তার মৃত্যুর ঘটনায় কারও কোনো প্ররোচনা ছিল কি-না তা তদন্ত করবে ডিবি।

এদিকে মামলাটিতে আগামী বছরের ৯ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
বুধবার দুপুরে মামলাটি আনুষ্ঠানিকভাবে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের উপ-কমিশনার খোন্দকার নুরুননবী বলেন, ‘মামলার কাগজপত্র এখনও হাতে পাইনি। তবে দ্রুত পেয়ে যাব বলে আশাবাদী’।

এর আগে মামলার এজাহারটি পৌঁছালে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত তা গ্রহণ করে আগামী বছরের ৯ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী মঙ্গলবার রাতে বাংলাদেশ দ-বিধির ৩০৫ ধারায় মামলাটি করেন। ওই ধারায় সর্বোচ্চ মৃত্যুদ- পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

তবে বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বাদী দিলীপ অধিকারীর অভিযোগ, তার মেয়ে অরিত্রী অধিকারী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। গত ২ ডিসেম্বর পরীক্ষা চলাকালে শিক্ষক অরিত্রীর কাছে মোবাইল ফোন পান। মোবাইলে নকল করেছে, এমন অভিযোগে অরিত্রীকে পরদিন তার মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। পরদিন ৩ ডিসেম্বর তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের করে দিয়ে মেয়ের টিসি (স্কুল থেকে দেওয়া ছাড়পত্র) নিয়ে যেতে বলেন। পরে প্রিন্সিপালের কক্ষে গেলে তিনিও একই রকম আচরণ করেন। এ সময় অরিত্রী দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়ে যায়। এরপর তারা শান্তিনগরের বাসা বাসায় গিয়ে দেখতে পান, অরিত্রী তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। বাসা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গত ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসকেরা অরিত্রীকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD