সর্বশেষ:
পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার পটুয়াখালী কলাপাড়ার বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণনাট্য র‍্যালী ও আলোচনা সভা বাউফলে ৬৪ পূজামণ্ডপে ৩৮,৪০০ কেজি  চাল বরাদ্দের উদ্বোধন কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি কুয়াকাটায় দলীয় কার্যালয়ে সালিশ বৈঠক,  নোটিশ জারি: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পটুয়াখালী জেলা বিএনপির কঠোর অবস্থান মেহেন্দিগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত কলাপাড়ায়  বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃ/ত্যু

পটুয়াখালী কলাপাড়ার বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণনাট্য র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
{"capture_mode":"AutoModule","faces":[]}

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

সোমবার(০৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কলাপাড়া পটুয়াখালীর আয়োজনে এবং উপজেলা শিক্ষক সমিতি কলাপাড়া পটুয়াখালী সহযোগিতায়  উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ পায়রায় লিপস্টিক তাৎপর্য উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদ থেকে এক বর্নাট্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক নূরুল হক এবং সাংগঠনিক সম্পাদক আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.  মনিরুজ্জামান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম,বাংলাদেশ চায়না টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, ধানখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহামুদা খানম, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন,
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, জালাল উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক মো.আল মামুন, মোয়াজ্জেমপুর ছালিহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওলানা মো.নজরুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.বখতিয়ার হোসেন, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপের প্রেসিডেন্ট এওয়ার্ডস অর্জন কারী শিক্ষার্থী মো.হিজবুল্লাহ প্রমুখ।

বক্তারা শিক্ষকদের দু:খ, দূর্দশা এবং সরকারি এবং বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণে সকলের সহায়তা কামনা করেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category