বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আফগানিস্তান ইস্যুতে সাহায্য চেয়ে ইমরানকে ট্রাম্পের চিঠি

আফগানিস্তান ইস্যুতে সাহায্য চেয়ে ইমরানকে ট্রাম্পের চিঠি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:
আফগানিস্তানে যুদ্ধের অবসান করে শান্তি প্রতিষ্ঠার জন্য সাহায্য চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩ ডিসেম্বর ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমরানকে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দু’দেশেরই ক্ষতি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, একইসঙ্গে ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে এবং একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই চিঠিকে স্বাগত জানিয়েছে। গত আগস্টে ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ট্রাম্প তাকে চিঠি দিলেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী রয়টার্সকে ট্রাম্পের চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, তার কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। চিঠিতে তিনি আফগান সরকারের সঙ্গে তালেবানকে আলোচনায় বসাতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছেন।

এ চিঠির বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে আফগান তালেবান যোদ্ধাদের ১৭ বছরের দীর্ঘ যুদ্ধের অবসানে পাকিস্তানের সাহায্য চেয়েছেন ট্রাম্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD