রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
করোনা ভাইরাস: চীনে সব স্টোর বন্ধ ঘোষণা করছে অ্যাপল

করোনা ভাইরাস: চীনে সব স্টোর বন্ধ ঘোষণা করছে অ্যাপল

Sharing is caring!

আগামী ৯ ফেব্রুয়ারি নাগাদ (রোববার) চীনে সব ধরনের স্টোর বন্ধ ঘোষণা করতে যাচ্ছে অ্যাপল। প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কর্মীদের সুরক্ষায় আগাম পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

এ বিষয়ে এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, চিকিৎসা বিশেষজ্ঞদের সবশেষ সতর্কতা ও পরামর্শ অনুযায়ী আমাদের কর্মীদের সুরক্ষায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে চীনে সব করপোরেট অফিস, স্টোর এমনকি কন্টাক সেন্টার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্টোরগুলো ফের দ্রুত চালু করার পদক্ষেপের অংশ হিসেবে ‘শিগগিরই’ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে চলতি সপ্তাহের প্রথমে চীনে তিনটি স্টোর বন্ধ করে দেয় অ্যাপল। করোনা ভাইরাস দ্রুত বিস্তার লাভ করায় সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এরইমধ্যে বিভিন্ন ফুড চেইনশপ চীনে তাদের আউটলেট সাময়িক বন্ধ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, স্টারবাক।

তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান চীনে তাদের কর্মীদের বাড়িতে অবস্থান করে কাজ করতে বলেছে। একইসঙ্গে ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ খবর পর্যন্ত চীনে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বলা হচ্ছে ১১ হাজার ৭৯১ জন। আর চীনের বাইরে অন্তত ২০টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৯১ জন।

কমিশন জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ১ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চীনের হুবেই প্রদেশের উহান সিটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এ রোগের চিকিৎসায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD