বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে

ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে

Sharing is caring!

অনলাইন ডেক্স: বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েক কোটি গ্রাহক আছে এই প্ল্যাটফর্মটিতে। তবে অনেকেই আছেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও অন্যদের নিজেদের ফোন নম্বর জানাতে চান না। এজন্য ব্যক্তিগত নম্বরের বদলে অন্য নম্বর নিতে বাধ্য হন।

তবে এখন চাইলেই ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য ভার্চুয়াল নম্বরের প্রয়োজন হবে। ভার্চুয়াল নম্বরের মাধ্যমে অন্যদের নিজেদের ব্যক্তিগত নম্বর না জানিয়েও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

চলুন দেখে নেওয়া যাক উপায়-

এজন্য প্রথমেই প্লে স্টোর থেকে বিনামূল্যে ‘টেক্সট নাও’ অ্যাপ ডাউনলোড করে নিন।
এরপর ‘টেক্সট নাও’ অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন।
সেখানে ইউএস এবং কানাডায় চলে এমন পাঁচটি বিনামূল্য নম্বরের একটি তালিকা পাওয়া যাবে।

যে কেউ নিজেদের পছন্দের নম্বর বেছে নিতে পারবেন। সেই ভার্চুয়াল নম্বরের মাধ্যমে ইন্টারনেট কল করা যাবে এবং মেসেজও করা যাবে।

এরপর হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন করার সময় নিজেদের পছন্দ করা ভার্চুয়াল নম্বর যুক্ত করে দিতে হবে।

এরপর দেশের কোড হিসাবে ইউএস এবং কানাডার কোড দিতে হবে। এই সময় মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে ‘টেক্সট নাও’ অ্যাপ চালু রাখতে হবে।

সেই ভার্চুয়াল নম্বরে সিকিউরিটি ওটিপির মেসেজ দেওয়া হবে না।

এরপর ওটিপির সময় শেষ হয়ে যাওয়ার পরে কল মি বাটনে ক্লিক করতে হবে।

এরপর টেক্সট নাও অ্যাপে একটি মিসড কল আসবে। এই অ্যাপে থাকা ভয়েসমেলে একটি নতুন মেসেজ পপআপ আসবে।

সেটি আসলে একটি অডিও মেসেজ। হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড জানার জন্য সেটি শুনতে হবে।

সেই কোড হোয়াটসঅ্যাপে এন্টার করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD