বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ

বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ

Sharing is caring!

অনলাইন ডেক্স: টেক জায়ান্ট কোম্পানি স্যামসাং তাদের বহুল প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ বাজারে আনার ঘোষণা দিল। বহু গুজব ও জল্পনা-কল্পনার পর বুধবার (১০ আগস্ট) এ ঘোষণা দেয় স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এ কোম্পানির দাবি, নতুন গ্যালাক্সি ওয়াচ ৫ এ থাকছে আগের চেয়েও দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বায়ো অ্যাকটিভ সেন্সরের মতো ফিচার। খবর গ্যাজেট থ্রি সিক্সটির।

সংবাদ মাধ্যমটির খবর থেকে জানা যায়, গ্রাহক এবার তাদের নতুন স্মার্ট ওয়াচে আগের চেয়েও বেশি ব্যাটারি ব্যাকাপ পাবেন। কোম্পানির দাবি, ব্যবহারকারী মাত্র ৮ মিনিট চার্জ দিয়ে ৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন।

এদিকে আরেকটি ফিচার হলো, নতুন বায়ো অ্যাকটিভ সেন্সর। এই সেন্সরটির মাধ্যমে ব্যবহারকারী তার হার্ট রেট, স্ট্রেস লেভেল, ইসিজি ও রক্তচাপ মাপার মতো সুবিধা পাবেন।

অপারেটিং সিস্টেম হিসেবে ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে ‘ওয়ার ওএস’ ৩.৫ এবং রয়েছে ১.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিস্প্লে। শুধু এখানেই শেষ নয়, প্রসেসর হিসেবে রয়েছে ডুয়াল কোরের এক্সিনোস ডব্লিউ৯২০ এসওসি প্রসেসর। তবে আগের মতোই ১.৫ গিগাবাইটের র‍্যাম ও ১৬ গিগাবাইটের বিল্টইন মেমোরি রেখেছে স্যামসাং।

দাম সম্পর্কে বলতে গেলে স্মার্ট ওয়াচটি ২৮৯ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ৩৩,৪৮০ টাকায় পাওয়া যাবে। এছাড়া ব্লুটুথ ভ্যারিয়েন্টের জন্য ক্রেতাকে গুনতে হবে ৩২৯ ডলার যা টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ৪০ হাজারের কাছাকাছি। ওয়াচটি গ্রাফাইট, পিঙ্ক গোল্ড এবং সিলভার কালারে পাওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD