বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
৩ নভোচারী নিয়ে চীনা মহাকাশযানের অভিযান

৩ নভোচারী নিয়ে চীনা মহাকাশযানের অভিযান

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ নতুন মহাকাশ স্টেশন স্থাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো মহাকাশে অভিযান চালিয়েছে চীন। শেনঝু-১২ নামে চীনা মহাকাশযানটি তিন নভোচারীকে নিয়ে সফলভাবে যাত্রা করেছে। খবর বিবিসির।

ঐতিহাসিক এই অভিযানে অংশ নেয়া তিন নভোচারী হলেন নিয়ে হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংবো (৪৫)। তারা পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার ওপরে তিয়ানহে মডিউলে তিন মাস অবস্থান করবেন।

এর আগেও মহাকাশযাত্রা করেছেন নিয়ে হাইশেং। কঠিন পরিস্থিতি সামলাতে তিনি বাকিদের দিকনির্দেশনা দিতে পারবেন বলে আশা করেছেন তার সহকর্মীরা।

বাসের চেয়ে সামান্য বড় আকারের তিয়ানহে মডিউলে বিভিন্ন প্রযুক্তি ও কারিগরি দিকসহ জীবন-রক্ষাকারী ব্যবস্থাগুলো পরীক্ষা করে দেখবেন নভোচারীরা।

দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করায় নভোচারীদের শারীরিক ও মানসিক কি ধরনের প্রতিক্রিয়া হয় এবং তারা কীভাবে সেখানে থাকবেন সেগুলো পরীক্ষা করে দেখা হবে।

স্পেস স্টেশনে একটি আসন্ন অভিযানে নভোচারীরা ছয় মাস সময় পার করবেন বলে পরিকল্পনা করা হচ্ছে। চীনের নভোচারী হিসেবে মহাকাশে এটাই সবচেয়ে দীর্ঘ সময়ের যাত্রা। নভোচারীরা স্পেস স্টেশনের নির্মাণ এগিয়ে নিতে কাজ করবেন।

বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে শেনঝু-১২ নামের মহাকাশযানটি।

মহাকাশে চীনের স্পেস স্টেশন নির্মাণে যে ১১টি অভিযান পরিচালিত হওয়ার কথা তার মধ্যে এটি তৃতীয়। ১১টির মোট চারটিতে নভোচারী পাঠানোর কথা। স্টেশনটির নির্মাণ শুরু হয়েছে গত এপ্রিলে সবচেয়ে বড় মডিউল তিয়ানহে উৎক্ষেপণের মধ্য দিয়ে। এরপর আরও দুটি মডিউল যুক্ত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD