সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
ভোলা-লক্ষ্মীপুর ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘলাইন

ভোলা-লক্ষ্মীপুর ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘলাইন

Sharing is caring!

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের উভয় পাড়ের ফেরি ঘাটে পারাপারের জন্য দুই কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এতে ঘাটে আটকে আছে শত শত যানবাহন। তিনটি ফেরি চললেও কমছে না যানবাহনের এ জট।

এতে ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচল করা ট্রাকচালক, যাত্রী ও শ্রমিকরা। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না তারা। গত কয়েক দিন ধরে ঘাটেই বসে থাকতে হচ্ছে পণ্যবাহী যানবাহনগুলোকে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর পর্যন্ত ভোলা অংশে শতাধিক ও লক্ষ্মীপুর অংশে দেড় শতাধিক যানবাহন পারপারের জন্য অপেক্ষায় রয়েছে। এছাড়া সময় যত যাচ্ছে দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন।

নদীতে ডুবোচর, অপরিকল্পিতভাবে জাল ফেলা ও ফেরি স্বল্পতার কারণে ঘাটের এমন জট বলে মনে করছেন ভুক্তভোগীরা। তবে হঠাৎ করেই তুলনায়মূলক পরিবহনের সংখ্যা বাড়ার কারণে এ জটের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ফেরি কর্তৃপক্ষ।

সূত্র জানায়, ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর রুট। দেশের দীর্ঘতম এ রুটে কৃষাণী, কলমিলতা, কস্তুরি ও কনকচাপা নামের চারটি ফেরি চলাচল করছিল। কিন্তু তিনদিন আগে কনকচাপা নামের একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল অবস্থায় রয়েছে। বর্তমানে সচল তিনটি ফেরি দৈনিক ছয় বার যাতায়াত করছে। এতে  দৈনিক পারাপার হচ্ছে ১২০টি ট্রাক ও সাতটি বাস। কিন্তু ফেরি সংকটে কারণে দিন দিন বাড়ছে যানবাহনের জট।

ঘাটে অপক্ষেমান ট্রাকচালক বাচ্ছু বলেন, ভোলা থেকে মাল নিয়ে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে। কিন্তু চারদিন ধরে ঘাটে বসে থাকলেও এখনো ফেরির দেখা পাইনি।

কিশোরগঞ্জের যাওয়ার জন্য পাঁচদিন ধরে ঘাটে অপেক্ষমান কবির, কুমিল্লার উদ্দেশ্যে চারদিন ধরে আবুল হোসেন ও চট্টগ্রামের যাওয়ার উদ্দেশ্যে ঘাটে সাতদিন ধরে বসে আছে সোলাইমান। তাদের অভিযোগ, ফেরি একবার করে ট্রিপ দেয়। এতে পারাপার হতে পারছেন না। দিনের পর দিন পরে থাকলেও ফেরির দেখা মিলছে না।

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে চলাচল করা কলমিলতা ফেরির মাস্টার সালাউদ্দিন বলেন, নদীর দুই পয়েন্টে ডুবোচর, অন্যদিকে জাল ফেলার কারণে সমস্যা হচ্ছে অনেক। ফলে স্বাভাবিকভাবে ফেরি চালানো সম্ভব হচ্ছে না। যার কারণে চলাচল করতে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। এছাড়া ভাটার সময় অতিরিক্ত দুই ঘণ্টা সময় বেশি লাগে। আগে যেখানে যেতে সময় লাগতো তিন ঘণ্টা, সেখানে এখন লাগছে পাঁচ ঘণ্টা। এতে করে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে ভোলা-লক্ষ্মীপুর ঘাটের ইনচার্জ এমরান হোসেন বলেন, একটি ফেরি বিকল থাকায় যানবাহনের জট কিছুটা বাড়ছে। তবে জট কমাতে ও সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD