রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নগরীর টিটিসি জামে মসজিদ সংলগ্ন সিঅ্যান্ডবি রোড এলাকায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ৮ ই ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকা থেকে ঘন্টা ব্যাপী সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে ডিডাব্লিএফ নার্সিং কলেজের অধ্যাপক সুদীপ কুমার নাথ,আনোয়ারা নার্সিং কলেজের এডমিন পরিচালক মাহাদী সাগর,টিটিসি এর শিক্ষক কাজী সিহাব,গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং বরিশাল এর পরিচালক সৌরভ হাওলাদার, পাবলিক হেলথ জামে মসজিদ এর মুয়াজ্জিন মোঃ মাইদুল ইসলাম, শিক্ষার্থী রিসাদ খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বেপরোয়া যানবাহন চলাচল, অবৈধ পার্কিং, সড়কের দুরবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি দুর্ঘটনার মূল কারণ।

তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠাণের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং অতি দ্রুত স্পীড ব্রেকার নির্মাণের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD