রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন

কম দামি আইফোন আসছে

Sharing is caring!

মধ্যবিত্তের নাগালে আসছে আইফোন। শিগগরিই কমানো হচ্ছে আইফোনের জন্য।  মিড-লেভেলের ব্যবহারকারীদের জন্য চারটি নতুন আইফোন বাজারে আনতে চলেছে অ্যাপল। ২০২০ সালের মধ্যেই এই ফোনগুলো লঞ্চ করা হতে পারে।

নতুন এই আইফোনের মধ্যে  ই-এন্ড দুইটি মডেলে ছয় গিগাবাইট র‍্যাম রাখতে পারে।  অন্য দুইটি মডেলে থাকতে পারে চার গিগাবাইট র‌্যাম। নতুন চার আইফোনের র‍্যামের পাশাপাশি ক্যামেরার তথ্যও ইতিমধ্যে বেশ কয়েকটি প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট জানিয়েছেন। সেই সমস্ত প্রতিবেদনে  জানানো হয়েছে, নয়া এই আইফোনে ৫.৪ ইঞ্চি আইফোনে ডুয়াল ক্যামেরার সঙ্গে থাকবে চার গিগাবাইট র‌্যাম। আর ৬ ইঞ্চির লো-এন্ড আইফোনেও থাকবে ডুয়াল ক্যামেরা এবং চার গিগাবাইট র‌্যাম।

অন্যদিকে ৬ ইঞ্চি হাই-এন্ড আইফোনে রাখা হতে পারে ছয় গিগাবাইট র‌্যামের সঙ্গে ট্রিপল ক্যামেরা। এর মধ্যে একটি থ্রিডি সেন্সিং ক্যামেরা লেন্স রাখতে পারে অ্যাপল। ৬.৭ ইঞ্চি আইফোন মডেলেও দেখা যেতে পারে একই কনফিগারেশন, এমনটাই দাবি করেছে বিভিন্ন প্রযুক্তিগত নিউজ পোর্টাল।

এ বছরই অপেক্ষাকৃত সস্তা আইফোন এসই টু আনারও পরিকল্পনা করছে অ্যাপল। ফেব্রুয়ারিতে এই আইফোনের উৎপাদন শুরু করতে পারে  প্রতিষ্ঠানটি। মূলত মধ্যবিত্তের হাতেও যাতে আইফোন থাকে সেদিকে চিন্তা করেই সস্তার এই ফোন আনবে অ্যাপল। যদিও আইফোন এসই ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। সেই কারণেই আইফোন এসই টু আনার সিদ্ধান্ত।

আইফোন ১১-এর এ১৩ চিপ ব্যবহার করা হতে পারে আইফোন এসই টু-তে। ডিভাইসটিতে রাখা হতে পারে তিন গিগাবাইট র‌্যাম। ৩৯৯ মার্কিন ডলার থেকে এর বাজার মূল্য শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD