রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ক্যামেরা-ফিচারে চমক নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২০

ক্যামেরা-ফিচারে চমক নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২০

Sharing is caring!

গ্যালাক্সি ফোন লাইনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে স্যামসাং। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১২০ মেগাহার্টজ ডিসপ্লে, ফাইভ জি কানেক্টিভিটি, এক্সিনোজ চিপসেট এবং আগের চেয়েও দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর যুক্ত হতে পারে নতুন গ্যালাক্সি এস২০ ফোনে।

পাঁচটি ক্যামেরা নিয়ে গ্যালাক্সি এস২০’র পেছনে থাকতে পারে বিশেষ ক্যামেরা অঞ্চল। ফোনটিতে থাকতে পারে ৮কে ভিডিও ফিচারসহ নতুন ফিচার মোড ডিরেক্টরস ভিউ, সিঙ্গেল টেক ফটো এবং নাইট হাইপারল্যাপস।

আইস ইউনিভার্সের তথ্যানুযায়ী, গ্যালাক্সি এস২০-তে ব্যবহার করা হবে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স এবং এর সাহায্যে ক্যামেরা ১২০৩২ ৯০২৪ পিক্সেল ও ৪২ মেগাবাইটের ছবি তোলা যাবে। এর ভিডিও সেন্সর সুপার ফেস ডিটেকশন সাপোর্ট করবে ফলে অটো ফোকাসিংয়ের ক্ষেত্রে স্বল্প আলোতেও অনেক দ্রুত ফোকাস করা যাবে এ ফোন দিয়ে।

গ্রাফিকস রেন্ডারিংয়ের ক্ষেত্রে স্ন্যাপড্রাগন ৮৬৫ হবে আগের স্ন্যাপড্রাগনের চেয়ে ২০ শতাংশ দ্রুত এবং এর পাওয়ার এফিশিয়েন্সি হবে ৩৫ শতাংশ বেশি। গাল্যাক্সি এস২০-তে থাকবে এলপিডিডি৫ স্মার্টফোন মেমোরির অত্যাধুনিক সংস্করণ, যা হবে আগের চেয়ে ৩০ শতাংশ দ্রুতগতির এবং ৩০ শতাংশ বেশি এফিশিয়েন্ট।

স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০-তে যুক্ত করতে পারে স্পেক্ট্রোমিটার নামে পরিচিত অতিরিক্ত একটি সেন্সর। এ সেন্সর দিয়ে কোনো বস্তুর কেমিক্যাল মেকআপ বিশ্লেষণ করা যাবে। শরীরের মেদ কিংবা ত্বকের আর্দ্রতা পরিমাপ করে স্বাস্থ্যগত বিশ্লেষণ করতে এ ফিচার। এছাড়া এ ফিচারের সাহায্যে দেখা ওষুধ আসল নাকি নকল, কিংবা ফলে চিনির মাত্রা কতো। এছাড়া এ ফিচার নানাবিধ প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে। এটা খুবই স্বাভাবিক যে, অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এস২০’র থাকবে আগের সংস্করণের চেয়েও শক্তিশালী ব্যাটারি। গ্যালাক্সি এস২০তে থাকতে পারে চার হাজার এমএএইচ ব্যাটারি এবং এস২০ প্লাস কিংবা আল্ট্রাতে থাকতে পারে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি। আর এ ধারণা সত্যি হলে, বাজারে এখন যতো ফ্ল্যাগশিপ ফোন পাওয়া যায়, এর মধ্যে এ মডেলের ব্যাটারিই হবে সবচেয়ে শক্তিশালী।

সব জল্পনার অবসান ঘটবে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি (বাংলাদেশ  সময়: ১২ জানুয়ারি রাত ১টা) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ফোনটির উন্মোচনের মধ্য দিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD