রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ধর্ষণ-নির্যাতন: মোবাইলেই মেলে জরুরি সহায়তা

ধর্ষণ-নির্যাতন: মোবাইলেই মেলে জরুরি সহায়তা

Sharing is caring!

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিক জরুরি সহায়তা কীভাবে পাওয়া যায় তা নিয়ে জানার আগ্রহ সবার। সরকারি-বেসরকারি বেশ কিছু উপায় থাকলেও শুধু জানা নেই বলেই তাৎক্ষণিক সহায়তা পান না অনেকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। এ প্রেক্ষাপটে  জরুরি সহায়তা পাওয়ার উপায়গুলো বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

জয় মোবাইল অ্যাপস

নির্যাতনের শিকার নারী ও শিশুকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে স্মার্টফোনে ব্যবহার উপযোগী মোবাইল অ্যাপ ‘জয়’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অ্যাপ ও এর সংশ্লিষ্ট বিষয়গুলো পরিচালিত হয়।

মোবাইলে অ্যাপটি ডাউনলোড করা থাকলে নির্যাতনের শিকার নারী-শিশুর জন্য ‘জরুরি অবস্থা’ মেন্যুতে ক্লিক করলেই বার্তা চলে যাবে সংশ্লিষ্টদের কাছে। আর সংকটাপন্ন অবস্থায় ‘হ্যাঁ’ বাটন চাপলেই ওই স্থানের ছবি, অডিও রেকর্ডিং, শর্ট মেসেজ এবং জিপিএস লোকেশন সংশ্লিষ্ট সংস্থার কাছে চলে যাবে। আর সংরক্ষণ বাটনে চাপ দিলে ওই তথ্যগুলো পরবর্তী সাক্ষ্য-প্রমাণ হিসেবে জমা থাকবে।

২০১৮ সালের ২৯ জুলাই চালু হওয়া অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে-স্টোরে

টোল ফ্রি ১০৯
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন টোল ফ্রি নম্বর ১০৯। নির্যাতনের শিকার নারী ১০৯ নম্বরে বিনাখরচে কল করে নিরাপত্তা সুবিধা পাবেন। কল করলে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনী ভুক্তভোগীকে উদ্ধারে উদ্যোগ নেবে।

৯৯৯-জাতীয় জরুরি সেবা
পুলিশ পরিচালিত জরুরি কল সেন্টার ৯৯৯। টোল ফ্রি এই নম্বর থেকে জরুরিভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে ৯৯৯-এ কল করার মাধ্যমে এসব জরুরি সেবা নিতে পারবেন।

২০১৭ সালের ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই কল সেন্টারের সেবা চালু হয়। সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টাই চালু রয়েছে এটি। বর্তমানে এই কল সেন্টারে শতাধিক এজেন্ট জরুরি সেবা দেওয়ার কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রবি’র ইচ্ছেডানা
নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ‘ইচ্ছেডানা’ প্যাকেজ রয়েছে বেসরকারি মেবাইল ফোন অপারেটর রবি’র। এই সেবাটিতে ইমার্জেন্সি অ্যালার্টের মতো সুরক্ষা ফিচার রয়েছে। এর মাধ্যমে নারীরা তাদের পূর্ব-নিবন্ধিত তিনটি নম্বরে জরুরি প্রয়োজনে সঙ্গে সঙ্গে বর্তমান অবস্থান জানাতে পারবেন।

সেবাটি গ্রহণ করতে *৫৫৫# কোড ডায়াল করতে হবে।

*১২৩*৮০# ইউএসএসডি কোড ডায়াল করে বিনামূল্যে যেকোনো রবি প্রি-প্রেইড গ্রাহক এই সেবাটির জন্য নিবন্ধিত হতে পারবেন।

নিরাপত্তার জন্য যেসব নারী ঘরের বাইরে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য একটি বিশেষ বলয় তৈরি করবে এই সেবা। গত বছরের ১৫ জুন সেবাটির উদ্বোধন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD