রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভুটান ভ্রমণে বাংলাদেশিদের খরচ বাড়ছে ৯ হাজার টাকা

ভুটান ভ্রমণে বাংলাদেশিদের খরচ বাড়ছে ৯ হাজার টাকা

Sharing is caring!

অনলাইন ডেক্স: এতো দিন পর্যটন শুল্ক ছাড়াই ভুটান ভ্রমণ করার সুযোগ ছিল বাংলাদেশ ও ভারতীয় পর্যটকদের। কিন্তু এখন থেকে আঞ্চলিক পর্যটকদের মাথাপিছু দিনপ্রতি ১০৫ ডলার বেশি দিতে হবে।

দেশটিতে আন্তর্জাতিক পর্যটকদের দিনে বিভিন্ন ফি বাবদ ২৫০ ডলার ব্যয় করতে হয়। এর মধ্যে ৬৫ ডলার সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি এবং ৪০ ডলার ভিসা প্রসেসিং ফি। খবর ইকোনমিক টাইমসের।

মালদ্বীপও বাদ যাচ্ছে না এ তালিকা থেকে। ইতিমধ্যেই একটি নতুন খসড়া নীতি তৈরি করেছে ভুটানের পর্যটন মন্ত্রণালয়। ডিসেম্বরে ভুটানের মন্ত্রিসভা সবুজ সংকেত দিলেই এই আইন কার্যকর হবে।

ভুটান পর্যটন মন্ত্রণালয় বলছে, পর্যটকদের উচ্চমানের সেবা দেয়াই এই নীতি পরিবর্তনের অন্যতম কারণ। গত ১০ বছরে পর্যটকদের সংখ্যা প্রায় ১০ গুণ বেড়ে যাওয়ায় সেবার মান রক্ষা করা যাচ্ছিল না দাবি করেছে তারা।

পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে মোট ২ লাখ ৭৪ হাজার পর্যটক ভুটানে যান। তাদের মধ্যে অন্তত ২ লাখই ছিল ভারত, বাংলাদেশ এবং মালদ্বীপ থেকে। তার মধ্যে আবার ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। কমপক্ষে ১ লাখ ৮০ হাজার। পর্যটন শুল্কে ছাড়ই এর মূল কারণ বলে দাবি করেছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

বাংলাদেশ ও মালদ্বীপের বেলায় ব্যাপারটা মাশুলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভারতের বেলায় এর কিছুটা রাজনৈতিক রূপ আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। অর্থাৎ ভারতীয় পর্যটক কমাতে এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তে ভুটানের পর্যটক কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD