শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে মৎস্যজীবিদের  সচেতনতায় কোষ্টগার্ডের   প্রচারাভিযান

৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে মৎস্যজীবিদের  সচেতনতায় কোষ্টগার্ডের   প্রচারাভিযান

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
প্রজননকালে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতনতায় প্রচারনা ও লিফলেট বিতরন করেছে কোষ্টগার্ড দক্ষিন জোন।
বুধবার দুপুরে পটুয়াখলীর শিববাড়িয়া নদী এবং মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে মৎস্যজীবিদের সচেতন করতে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরন করা হয়। এসময় নিজামপুর কোষ্টগার্ডের ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহবুব সহ কোষ্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কোষ্টগার্ড জানায়  প্রজননকালীন সময় বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্ট সমূহ সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও সমুদ্র হতে মৎস্য আহরণে স্থানীয় জেলেদের নিরুৎসাহিত করার লক্ষ্যে ভোলা জেলার ইলিশা, মনপুরা ও তজুমুদ্দিন, পটুয়াখালী জেলার আলীপুর, মহিপুর ও রাঙ্গাবালী এবং বরগুনা জেলার পাথরঘাটা ও নিদ্রাসকিনা এলাকার বিভিন্ন ঘাটে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD