শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু নেয়ার দায়ে মো. হাসনাত(১৯) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(২৮ আগস্ট) সন্ধ্যার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি ঝাউবন এলাকা থেকে ট্রলি ভর্তি করে অবৈধভাবে বালু নিয়ে যাওয়ার সময়  মো. হাসনাতকে ট্রলি বোঝাই বালু সহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেড সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক।

হাসনাতের বাড়ি কুয়াকাটার গঙ্গামতি এলাকায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে পরিচালিত মোবাইল কোর্ট তাকে  ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD