সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে

গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে

Sharing is caring!

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নজরুল মাতুব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

তিনি ওই ইউনিয়নের মুজাহিদ কমিটির সভাপতি মোঃ হারুন মাতুব্বরের বড় ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোলখালী গ্রামের হাবিজার খেয়ায় কর্মরত তিনজন মাঝির কাছ থেকে নজরুল মাতুব্বর জোরপূর্বক ১৫ হাজার টাকা চাঁদা আদায় করেন।

পরে তিনি মাঝিদের প্রতি যাত্রী থেকে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা ভাড়া আদায়ের নির্দেশ দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা নজরুলকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মঈন বলেন, “নজরুল মাতুব্বর গলাখালী ইউনিয়ন বিএনপি কিংবা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।

৫ আগস্ট ২০২৪ সালের আগে তিনি ঢাকায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এরপর এলাকা ছেড়ে এসে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালাচ্ছেন।” ঘটনার বিষয়ে নজরুল মাতুব্বরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এদিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুর রহমান জানান, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, নজরুলের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে। তার অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD