শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কুয়াকাটা সৈকতে অজ্ঞাত ব্যক্তির ম/র/দেহ উদ্ধার

কুয়াকাটা সৈকতে অজ্ঞাত ব্যক্তির ম/র/দেহ উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
তিন দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে অজ্ঞাত আরো এক ব্যক্তির মরদেহ।

চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক এলাকা থেকে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ।

এসময় কালো টি শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় ছিল। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।

পুলিশ ও স্থানীয়রা প্রাথমিক ধারণা করছেন লাশটি কয়েকদিন আগে সমুদ্রে নিমজ্জিত নিখোঁজ কোন জেলের হতে পারে।

এর আগে গত ২৩ আগস্ট সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ উদ্ধার করা হয়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধ গলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD