সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শাসক নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ

শাসক নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের স্লুইজ গেইট বাজার থেকে শুরু করে গাগরিয়া গুচ্ছ গ্রাম বাজার এবং মাঝকাজি বাজারে বুধবার বিকেলে সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ ।

জনসংযোগ শেষে বাদ আসর মাঝকাজি বাজারে আয়োজিত গণসংযোগের প্রধান অতিথি আলিমাবাদের মাটি ও মানুষের নেতা মেজবাহ উদ্দিন ফরহাদের উপস্থিতিতে বিশাল জনসভায় রূপান্তরিত হয় ।

সভাকে সাফল্যমন্ডিত করতে আশেপাশের বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলে দলে যোগদান করে ।

বিএনপি নেতা শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন , উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মুকুল , উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন , বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন , মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক আজিজ প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , শাসন দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে আগামী দিনে আপনাদের হৃদয়ে স্থান করে নিতে চাই , শাসক হিসেবে নয় সেবক হিসেবে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে জনতার খেদমতে আত্মনিয়োগ করতে চাই ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক সেনাপ্রধান দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথিকৃৎ বিএনপির প্রতিষ্ঠাতা ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ বুকে ধারণ করে আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের মূলমন্ত্র ৩১ দফা কর্মসূচীর স্রষ্টা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে মেহেন্দিগঞ্জ বাসীকে সাথে নিয়ে সকল সন্ত্রাসী দখলবাজ চাঁদাবাজ দুর্নীতিবাজদের মূলোৎপাটন করার দৃঢ় প্রতিজ্ঞা আপনাদের কে দিয়ে যাচ্ছি ইনশা আল্লহ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD