শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
জলবায়ু সুশাসন শক্তিশালী করণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার

জলবায়ু সুশাসন শক্তিশালী করণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

কমিউনিটি ভিত্তিক জলবায়ু সুশা সন বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতার বিকল্প নেই।

পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় অনিয়ম, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বরাদ্দকৃত অর্থের  অব্যবহার, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে ত্রান বিতরণে অস্বচ্ছতা এবং উন্নয়ন প্রকল্পে তৃণমূল বা প্রান্তিক জনগণের অংশগ্রহণ না থাকা একটি বড় বাধা।

বৃহস্পতিবার বেলা এগারটায়
কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এসব অভিমত তুলে ধরেন বক্তারা।

ওয়েব ফাউন্ডেশনের বাংলাদেশে তৃনমূলজনগোষ্ঠীর আংশগ্রহনে জলবায়ু সুশাসন শক্তিশালীকরন (এসসিজিজিপি) প্রকল্পের এ সেমিনারে প্রজেক্ট অফিসার আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু।

বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার।

সেমিনারে বক্তারা বলেন,জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সামাজিক জবাবদিহিতা ও জলবায়ু সুশাসন বাস্তবায়নে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।

উপকূলী এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণের পাশাপাশি সচেতনতাবৃদ্ধি করতে হবে। জরুরি ত্রান বিতরণে নানা অনিয়ম ও অপব্যবহার রোধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত প্রশাসনিক ব্যয় তিন থেকে চার গুণ বাড়ানো হয়।

এমন অলীক প্রশাসনিক খরচ কমাতে হবে। সেমিনারের দ্বিতীয় সেশনে তিনটি গ্রুপে অংশগ্রহণকারী সাংবাদিকরা কাল্পনিক বাজেট ধরে তার নানা অসংগতি প্রস্তাবনা আকারে তুলে ধরেন।

সেমিনারে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD