শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের আট দফা দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের আট দফা দাবিতে সংবাদ সম্মেলন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায়  ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বৃহস্পতিবার কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের আট দফা দাবি উপস্থাপন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর।

তিনি জানান, তাদের দাবিগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকুরি প্রদান, অধিগ্রহণ করা জমির দেড়গুণ মূল্য অবিলম্বে পরিশোধ,বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট বিভিন্ন দুর্নীতি ও সম্পদ লুটের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা।

অন্তর আরও বলেন, এই আট দফা দাবি আগামী সাত দিনের মধ্যে মেনে নেওয়া না হলে তারা বিদ্যুৎ কেন্দ্রগামী সড়ক ব্লকেডের মতো কর্মসূচি ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালী এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD