মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৭ আগস্ট) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ, গাভী, পাথ এবং ইউনিসেফ এর সমর্থনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।

এ সময় উপস্থিত ছিলেন ভ্যাক্সিনেশন সম্পর্কিত টেকনিক্যাল পার্সন মো.ফারুক উল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফরোজা ইয়াসমিন এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মদ্রাসা থেকে আসা অভিজ্ঞ ৫০ জন শিক্ষক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠানে টাইফয়েড ভ্যাক্সিনেশন রেজিষ্ট্রেশন নিশ্চিত করবেন।

পরে প্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে’র মাধ্যমে টিকা প্রদান করা হবে। এটি আপনাদের জন্য সরকারের অর্পিত দ্বায়িত্ব বলে জানিয়েছেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, টাইফয়েড আমাদের দেশে একটি মারাত্মক ব্যাধি।

এ রোগ থেকে প্রজন্মকে রক্ষা করতে টিকা প্রদানের বিকল্প নেই। তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD