সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের গড়ে তুলতে হবে -এসএম জাকির

ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের গড়ে তুলতে হবে -এসএম জাকির

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক ঃ
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ পানবাড়িয়া আদর্শ কিন্ডারগার্টেন
এর ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫) মার্চ মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের
উদ্বোধন করেন আসন্ন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব
সেরনয়িাবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

সমাজসেবক মনির হোসাইন খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেন ফোরাম বরিশাল বিভাগের সেক্রেটারী আব্দুস
সোবাহান বাচ্চু, জনতা ব্যাংক বরিশালের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম
জোমাদ্দার, শহীদ জিয়ারউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ন কবির সুমন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য
ফায়জুল হক মৃধা, মিনাপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস
আহমেদ, শায়েস্তাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন খান,
সমাজসেবক খোরদেশ মুন্সি, শায়েস্তাবাদ ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মোসাঃ
কাজল।

প্রধান অতিথির বক্তব্যে এসএম জাকির হোসেন বলেন, ‘আজকের কোমলমতি শিশুরা
আগামী দিনের ভবিষ্যত, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের গড়ে তুলতে হবে। তারা
যাতে সু-নাগরিক হয়ে দেশের সেবায় এগিয়ে আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার যুগপোযোগী শিক্ষা নীতি
উপহার দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলে ব্যপক উন্নয়ন করেছেন, আমরা পদ্মা
সেতু পেয়েছি, পায়রা সেতু পেয়েছি, পায়রা বন্দর পেয়েছি, বরিশাল বিশ^বিদ্যালয়
পেয়েছি। এছাড়া বরিশাল অঞ্চলে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং অনেক কাজ এখনও
চলমনা রয়েছে।’

শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন এসএম
জাকির হোসেন সহ অন্যান্য অতিথি বৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD