শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ট্রলারডুবি, ২ শতাধিক জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ট্রলারডুবি, ২ শতাধিক জেলে নিখোঁজ

Sharing is caring!

অনলাইন ডেক্স
 ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নিশাত নামক একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও ২০টি ট্রলারসহ দুই শতাধিক জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলারডুবি ও জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগর মোহনায় বরগুনার পাথরঘাটার ছালাম মিয়া নামে এক ব্যক্তির এফবি নিশাত নামের মাছ ধরা ট্রলারটি প্রবল ধমকা হাওয়ার কবলে পড়ে উল্টে যায়। এ সময় পাশে অবস্থানরত অন্য একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। এছাড়াও পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলাসহ ২০০ জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও জানান, ‘সুন্দরবন এলাকার বিভিন্ন খালে শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। তওব নিখোঁজ জেলে ও ট্রলারের খোঁজ খবর নেওয়া হচ্ছে।’ দক্ষিণ স্টেশনে কোস্টগার্ড সূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD