শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে বেড়েছে মাছের দাম

বরিশালে বেড়েছে মাছের দাম

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের বাজারগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

যদিও মাছ ব্যবসায়ীরা বলছেন, সাগরে টানা ৬৫ দিনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষে মাছের সরবরাহ বাড়বে। এছাড়া মাছের দামও কমবে বলে আশা তাদের।

প্রতিদিন সকাল থেকেই হাঁকডাক আর বেচাবিক্রিতে সরগরম থাকার কথা থাকলেও অলস সময় পার করছেন বরিশাল বিভাগের সবচেয়ে বড় মাছের মোকাম নগরের পোর্টরোডের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিকরা। তারা বলেছেন জুলাই মাসের শুরু থেকে মৌসুম শুরু হলেও বাজারে দেখা নেই ইলিশের।

বাজার ঘুরে জানা গেছে, স্বাভাবিক সময়ে এক কেজি ওজনের ইলিশ ১৪শ থেকে ১৫শ টাকায় বিক্রি হয়।  এখন তা বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। আর সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। এতে বাজারে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা।

মনির হোসেন নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, যে মাছ আগে দুই থেকে আড়াইশ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন তা তিন থেকে সাড়ে ৩শ টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশের যা দাম কেনার সুযোগই নেই।

মাসুম নামের এক মাছ বিক্রেতা বলেন, সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২০ জুলাই। স্থানীয় নদ-নদীতে কাঙ্ক্ষিত মাছও পাওয়া যাচ্ছে না। ফলে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম। এজন্যই মাছের বাজার চড়া।

নিষেধাজ্ঞা শেষে সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশ ইলিশসহ অন্য মাছের দামও কমবে বলে তিনি আশাবাদী।

পোর্টরোডের মৎস্য অবতরণকেন্দ্র আড়তদার সমিতির অর্থ সম্পাদক ইয়ার হোসেন শিকদার বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দুই-চার দিন পরে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন বাজারে মাছের দামও কিছুটা কমবে।

পোর্টরোডের মৎস্য অবতরণকেন্দ্রে ১৭০টি আড়তে ভরা মৌসুমে প্রতিদিন এক কোটি টাকার মাছ বেচাকেনা হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ লাখ টাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD