বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

Sharing is caring!

ক্রাইম সিন ডেক্সঃ
বরিশাল নগরে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে স্ত্রীর বিরু‌দ্ধে। এই ঘটনায় ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।

হত‌্যার শিকার ইকবাল ক‌বির (৫৫) বরিশাল নগরের পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর গুচ্ছগ্রাম রোডের দলিল উদ্দিন স্কুল সংলগ্ন মৃত দে‌লোয়ার হো‌সে‌নের ছে‌লে।

এঘটনায় পর পুলিশ স্ত্রী জাফরিন আরা পপিকে (৪০) গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বটি।

দেলোয়ার পূর্বে তিনি পেশায় লঞ্চের সুকানী ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা। অর্ধ পক্ষাঘাতগ্রস্থ হওয়ায় বৌ-বাজার এলাকার অটোরিকশা চার্জ ও ভাড়া দেয়ার ব্যবসা করতো। ইকবাল দুই কন্যা সন্তানের জনক।

সোমবার রা‌তে নগরের পলাশপুর এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘ‌টে।

গুরুত্বর আহত অবস্থায় ইকবাল‌কে প্রথমে বরিশাল শের ই বাংলা ও পরে অ‌্যাম্বু‌লে‌ন্সে ঢাকায় নেওয়ার প‌থে মাদারীপুর এলাকায় পৌছ‌লে মৃত‌্যু হয় তার।

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, পারিবারিক বিষয় নি‌য়ে রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। রাত ১০ টার দিকে বাসার ছাদে বসা ছিলো স্বামী ইকবাল। এসময় পেছন থেকে ইকবালকে বটি দিয়ে এলোপাথারিভাবে কুপিয়েছে স্ত্রী পপি। তখন ইকবালের ডাকচিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে প্রথমে শের-ই বাংলা মেডিক‌েল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসকরা তাকে ঢাকা পাঠিয়ে দেয়।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ বলেন, ঢাকা নেয়ার পথে মারা যায় ইকবাল।

পরে তার মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক‌েল কলেজ হাসপাতাল মর্গে এনে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী পপি স্বীকার করেছে জমি ও ভবন তার নামে লিখে না দেয়া নিয়ে ঝগড়া হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে কুপিয়েছে। এ ঘটনায় নিহত ইকবালের ভাতিজা মো. সোহাগ বাদী হয়ে মামলা করবে বলে জানাগেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD