মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
বরিশাল নগরের উত্তর আমানতগঞ্জে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন

বরিশাল নগরের উত্তর আমানতগঞ্জে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন

Sharing is caring!

ক্রাইম সিন ডেক্স: বরিশাল নগরের উত্তর আমানতগঞ্জে একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছে ম্যানেজিং কমিটি। বুধবার (৯ মার্চ) রাত থেকে স্কুলে বিয়ের আনুষ্ঠানের প্যান্ডেল করার কাজ শুরু করা হয়। বিয়ের আয়োজনের জন্য স্কুল গেটটিও সাজানো হয় ফুল দিয়ে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে শিক্ষার্থীরা স্কুলে এলেও তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বাসায় ফেরত পাঠানোর অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। মোফাজ্জেল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের পাশেই একই নামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস চলছে। ম্যানেজিং কমটির সভাপতি আশরাফুজ্জামান খান রনি জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বিদ্যালয় মাঠে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে।

বিদ্যালয়ে পুরোপুরি বন্ধ করা হয়নি। সকালে তিনট ক্লাস হয়েছে। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সকালে আমরা স্কুলে আসলে স্কুলের স্যাররা আমাদের বাসায় ফিরে যেতে বলেন। কারন জানতে চাইলে তার ধমকে পাঠিয়ে দেন। বিদ্যালয় মাঠে দেখেছি বিশাল বিয়ের প্যান্ডেল।

শিক্ষার্থীরা বলেন, করোনায় স্কুল বন্ধ থাকায় লেখাপড়া চলেনি। এখন স্কুল খোলার পরও বিয়ের জন্য যদি স্কুল বন্ধ রাখা হয় তাহলে আমাদের শিক্ষা কিভাবে চলবে? জানা গেছে, ওই এলাকার ইয়ার হোসেন সিকদারের মেয়ের সাথে পশ্চিম চর হোগলা গ্ৰামের আবুল হোসেনের ছেলের বিয়ের আয়োজন করা হয়। ইয়ার হোসেন বরিশাল নগরের পোর্টরোড আড়ৎদার মালিক সমিতির কোষাধক্ষ। ইয়ার হোসেন সিকদার জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাকে বিয়ের আয়োজনের অনুমতি দিয়েছে।

তাছাড়া আমার মেয়ে এই বিদ্যালয়ের ছাত্রী ছিল। আমরা কোন গান বাজনার আয়োজন করি নি। এ বিষয়ে জানতে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদের ব্যবহৃত মোবাইল (০১৭৪৬৭৬৬৮৭৪) নাম্বারে কল ও ক্ষুদে বার্তা পাঠালেও তিনি তার কোন জবাব দেননি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ হাওলাদার বলেন, বিয়ের অনুমতি চেয়ে আমাদের কাছে আবেদন করেছিল। তাদের অনুমতি দেয়া হয়নি। স্কুল চলাকালীন সময়ে একই মাঠে বিয়ের আয়োজন করা সম্পূর্ণ বিধান পরিপন্থি। যেহেতু মাঠটি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এজন্য আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না।

তবে ওই স্কুলের প্রধান শিক্ষক অর্চণা রাণী জানিয়েছেন, বিয়ের আয়োজনে শিক্ষার্থীদের ক্লাস করতে বিপত্তি হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খান জানিয়েছেন, কোন স্কুল বন্ধ করে বিয়ের আয়োজন করা সম্পূর্ণরুপে আইন পরিপন্থি। এই কাজ করা অপরাধ। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD