মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
চরমোনাই ট্রলারডুবিতে আরো ১ জনের লাশ উদ্ধার

চরমোনাই ট্রলারডুবিতে আরো ১ জনের লাশ উদ্ধার

Sharing is caring!

এস এল টি তুহিন,: সিরাজগঞ্জ থেকে আসা  চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবিতে আরো এক মুসল্লীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত চার মুসল্লীর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। ট্রলারডুবির ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সোয়া নয়টার দিকে আড়িয়াল খাঁ নদীতে ভাসমান অবস্থা মোঃ রফিকুল ইসলাম (৭০) নামে এক মুসল্লীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম   সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত কছিমুদ্দিম শেখের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, শনিবার সকালে ভাসমান অবস্থায় এক মুসুল্লির মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার ছবির সাথে মুখমন্ডলের মিল দেখে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। বাকি শনাক্ত তার স্বজনরা করবেন। এ  নিয়ে উদ্ধারকৃত মরদেহ সংখ্যা দাঁড়িয়েছে চারজনের। এ ঘটনায়  আরো একজন নিখোঁজ রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD