বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
দীপিকার নতুন নায়ক বিক্রান্ত

দীপিকার নতুন নায়ক বিক্রান্ত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: মেঘনা গুলজারের পরিচালনায় এই প্রথমবার অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। অ্যাসিড অ্যাটাক সার্ভাইবার লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে এই ছবি। চূড়ান্ত হয়েছে ছবির নাম ও প্রধান অভিনেতা। নায়কের নাম বিক্রান্ত।  

ছবির জন্য ‘ছপক’ নামটি শেষপর্যন্ত ঠিক করা হয়েছে বলে জানালেন মেঘনা। বললেন, দু’টা নামের মধ্যে ঘোরাফেরা করছিলাম আমরা, ‘গন্ধক’ আর ‘ছপক’। পরের নামটা শুনেই সবার মনে হয়েছিল ছবিটা অ্যাসিড ভায়োলেন্স নিয়ে তৈরি। 

যেন কোনও তরল ছিটকে আসার শব্দ। উপমহাদেশে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ‘গন্ধক’। সেই কারণে এই নামটা উঠে এসেছিল সাজেশান হিসেবে। তবে ছবির বিষয় অনুযায়ী দ্বিতায় নামটাই পছন্দ হয় সবার।

‘ছপক’-এ দীপিকার সঙ্গে অভিনয় করতে চলেছেন বিক্রান্ত মাসে। এই প্রসঙ্গে মেঘনা বললেন, ছবির বাকি কাস্ট ধীরে ধীরে ঠিক হচ্ছে। তবে ‘ডেথ ইন দ্যা গঞ্জ’ দেখার পর থেকেই আমি বিক্রান্তের সঙ্গে কাজ করতে চাইতাম। এই ছবিতে বিক্রান্ত এক উত্তর ভারতীয় ছেলে। সে নিজের প্রফেশন ছেড়ে অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নেয়। 

তিনি বলেন, সেই কারণে সে অ্যাসিড ভায়োলেন্সের বিরুদ্ধে একটা ক্যাম্পেন শুরু করে। এই কাজ করতে গিয়ে ছেলেটির দেখা হয় দীপিকার সঙ্গে। বিক্রান্তকে এই ছবিতে পেয়ে আমরা খুবই এক্সাইটেড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD