শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জসিম উদ্দিন নামে একজন নিহত হয়েছে। ভোরে নগরের ডবলমুরিং থানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, জসিম শিশু হত্যা মামলার আসামি।

ডবলমুরিং থানা পুলিশ জানান, শিশু মেহরাব হত্যা মামলায় জসিমকে ধরতে ঝরনা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জসিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় জসিম গুলিবিদ্ধ হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর
তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।

পুলিশের দাবি, গোলাগুলিতে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং, হালিশহর, বন্দর থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD