বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
করোনা আক্রান্ত ববি শিক্ষার্থী মামুন

করোনা আক্রান্ত ববি শিক্ষার্থী মামুন

Sharing is caring!

করোনা আক্রান্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। মুঠোফোনে এসব বিষয় নিশ্চিত করেছেন এই শিক্ষার্থী নিজে।

তিনি জানান, বর্তমানে তিনি খুলনাতে তার বড় ভাইয়ের বাসভবনে হোম কোয়ারেন্টিন (সঙ্গরোধ) অবস্থায় আছেন। এছাড়া নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷

মামুনের বন্ধু মোঃআজিজুর রহমান জানান, করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় গত ২৭ জুন মামুন পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। আজ শনিবার সকালে তাঁর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

করোনা আক্রান্ত শিক্ষার্থীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডঃ মোঃ ছাদেকুল আরেফিন। তিনি বলেন, আমাদের প্রক্টর করোনা আক্রান্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করবে।তার কোন প্রয়োজনে আমাদের দরকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকার চেষ্টা করবে।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক ও তিনজন সাবেক শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD