সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
টেস্টে ফি আরোপ স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : বাসদ

টেস্টে ফি আরোপ স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : বাসদ

Sharing is caring!

করোনার নমুনা পরীক্ষায় ফি আরোপের সিদ্ধান্তকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটি। অবিলম্বে এই ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব কথা তুলে ধরা হয়।

বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহানগর সাংগঠনিক সম্পাদক মো. সুজন সিকদার, ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি সন্তু মিত্র, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, শ্রমিক নেতা নুরুল হক প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইমরান হাবিব রুমন বলেন, করোনা পরীক্ষার জন্য হাসপাতালে গিয়ে টেস্ট করলে ২শ’ টাকা আর বাসায় গিয়ে টেস্ট করলে ৫শ’ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে, তারা মানুষের জন্য চিন্তা করে না। তারা স্বাস্থ্য খাতের দুর্নীতির লাগাম টেনে ধরতে না পেরে এখন মানুষের পকেট কাটছে। আমরা অবিলম্বে এই ফি বাতিলের দাবি জানাই। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সমাবেশে সরকারের তীব্র সমালোচনা করে ডা. মনিষা চক্রবর্তী বলেন, করোনার এই সংকটের সময় সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সাধারণ মানুষের গলা কাটছে। দুর্নীতিতে নিমজ্জিত আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের মানুষ যাতে করোনা টেস্ট না করাতে পারে, তার সব ব্যবস্থা করছে সরকার। তারা মনে করছে, যদি টেস্টের জন্য ফি নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে মানুষ আর টেস্ট করাতে যাবে না। আর এতে করে পরীক্ষা কম হলে বাংলাদেশে করোনাও কম শনাক্ত হবে।

সমাবেশের আগে নগরের ফকির বাড়ী রোডস্থ বাসদ বরিশাল জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে দাঁড়ায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD