সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে সৌদি ফেরত নারীকে হাসপাতালে ভর্তি

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে সৌদি ফেরত নারীকে হাসপাতালে ভর্তি

Sharing is caring!

অনলাইন ডেক্স: চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে সৌদি ফেরত ওই নারীকে জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে করোনা আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই নারীর নাম আশুরা বেগম (৬৫)। তিনি উপজেলার জুড়ানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

ওমরা পালন শেষে গত ১৫ ফেব্রুয়ারি আশুরা বেগম দেশে ফেরেন বলে জানিয়েছেন তার পরিবার।

আশুরা বেগমের ছেলে লিটন আলী জানান, গত ৩১ জানুয়ারি তার মা ওমরা পালনের জন্য দুবাই হয়ে সৌদি আরবে যান। ওমরা পালন শেষে শরীরে জ্বর ও ব্যথা নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জানিত বিমান বন্দর হয়ে দেশে ফেরেন। দেশে ফেরার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে প্রচণ্ড জ্বরের পাশাপাশি দেখা দেয় কাপুনি ও কাশি।

লিটনের স্ত্রী রুপালী খাতুন জানান, জ্বর কাশি ও শরীরে ব্যথা নিয়ে আমার শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিকট নিয়ে যায়। চিকিৎসকরা জ্বর কাশির ওষুধ দিয়ে ওই দিনই বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে লোকজন এসে আমার শাশুড়িকে বাড়ি থেকে নিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মকবুল হোসেন জানান, স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা: এএসএম মারুফ হোসেন স্বীকার করেছেন সৌদি ফেরত ওই নারীকে করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন বিষয়টি ঢাকার মহাখালীর আইইডিসিআরের পর্যবেক্ষক ডা: অনুপমকে অবহিত করা হয়েছে। দুই এক দিনের মধ্যে আইইডিসিআর,র চার সদস্যর একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গাতে আসার কথা আছে। ওই প্রতিনিধি দলের পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে ওই নারী করোনা আক্রান্ত কিনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD