শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে সূর্যগ্রহণ অবলোকন

বরিশালে সূর্যগ্রহণ অবলোকন

Sharing is caring!

বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলার উদ্যোগে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু উদ্যানে বলয়গ্রাস সূর্যগ্রহণ উপলক্ষে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকেই স্কুল-কলেজপড়ুয়া ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হয় বঙ্গবন্ধু উদ্যান। বিরল মহাজাগতিক ঘটনা বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অভিভাবকরাও
সন্তানদের সাথে চলে এসেছেন। শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প শুরু হয়।

সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।

সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক তরিকুল ইসলাম ইশাত, সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলার সংগঠক মোজাম্মেল হক সাগর। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বরিশাল জেলার সংগঠক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বি এম কলেজ শাখার সহ-সভাপতি সাগর দাস আকাশ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য সায়মা সামি সূচনা, অনিন্দ্য হাওলাদার অন্তু, সায়মা মমতাজ অন্তি, পূজা বৈদ্য, ইলিয়াস ইরান, প্রকৃতি নিবেদিতা প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক অপূর্ব অপু এবং সাংবাদিক প্রাচুর্য রানা।

বক্তারা বলেন, সূর্যগ্রহণ নিয়ে আমাদের দেশে নানান কুসংস্কার প্রচলিত অথচ সূর্যগ্রহণ পুরোটাই একটি প্রাকৃতিক ও মহাজাগতিক ঘটনা। সূর্য ও পৃথিবীর মাঝখানের কক্ষপথে চাঁদ চলে আসলে সূর্যের উপর চাঁদের যে ছায়া পড়ে সেটাই সূর্যগ্রহণ। কুসংস্কার এর বিরোধিতা করে এই মহাজাগতিক বিরল ঘটনা বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ এক অসাধারণ সামাজিক দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে ও এধরনের প্রগতিশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চকে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করার কাজটি আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বক্তারা আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD