শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সূর্যগ্রহণ: বাংলাদেশে কোথায় কখন

সূর্যগ্রহণ: বাংলাদেশে কোথায় কখন

Sharing is caring!

বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। তবে বাংলাদেশে আংশিক সূর্য গ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা।

বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ সকাল ৯টা ২মিনিটে শুরু হয়ে সম্পন্ন হবে বেলা ১২টা ৬ মিনিটে। আর সর্বোচ্চ সূর্যগ্রহণ সকাল ১০টা ২৮ মিনিটে হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞানীরা।

মালাক্কা প্রণালীতে সর্বোচ্চ গ্রহণ:

আবহাওয়া অফিস জানায়, সকাল ৮টা ৩০ মিনিটে কেন্দ্রীয় গতিপথ আরব সাগরের ওমানের মাদ্রাকাহের দক্ষিণ-পশ্চিম দিকে গ্রহণ শুরু হবে। সম্পন্ন হবে ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে, কেন্দ্রীয় গতিপথ ফিলিপিন্স সাগরে গুয়াম দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে।

কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। গতিপথ বাহরাইনের ইরায়ারাহ এর পশ্চিম দিক। আর কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ১২টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে, গতিপথ ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে।

সর্বোচ্চ গ্রহণ ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। গতিপথ মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক। এসময় সর্বোচ্চ মাত্রা শূন্য দশমিক ৯৬৯।

বাংলাদেশে কখন: বাংলাদেশে সূর্যগ্রহণের একটি বিবরণ দিয়েছে আবহাওয়া অধিদফতর। অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান জানান, ঢাকায় সকাল ৯টা ৪মিনিট ৪৮ সেকেন্ড সূর্যগ্রহণ শুরু সম্পন্ন হবে ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ড। আর কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২৯ মিনিট ১৮ সেকেন্ড।

ময়সনসিংহে ৯টা ৬ মিনিটে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ৮ মিনিট ২৪ সেকেন্ড। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩১ মিনিট।

চট্টগ্রামে ৮টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১১টা ৫৮ মিনিটে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২০ মিনিট ৩৬ সেকেন্ড।

সিলেটে শুরু হবে ৯টা ৩৬ সেকেন্ডে, সম্পন্ন হবে ১২টা ৩ মিনিটে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২৫ মিনিট ৩৬ সেকেন্ড।

বরিশালে ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ড শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ৪ মিনিট ৪২ সেকেন্ড। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ২৭ মিনিট ১৮ সেকেন্ড।

রাজশাহীতে ৯টা ১২ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ১৪ মিনিট ৩৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩৭ মিনিট ১২ সেকেন্ড।

রংপুরে ৯টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩৭ মিনিট ৪৮ সেকেন্ড।

সতর্কতা: খালি চোখে, বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্যে সূর্যগ্রহণ না দেখতে অনুরোধ করেছেন বিজ্ঞান জাদুঘরের। এছাড়া জাদুঘরের পক্ষ থেকে সোলার টেলিস্কোপ এবং সোলার ফিল্টারের সাহায্যে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD