বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঘুমালেই লাখপতি, এই জব কার কার চাই! 

ঘুমালেই লাখপতি, এই জব কার কার চাই! 

Sharing is caring!

শুধু ঘুমিয়ে ঘুমিয়ে যারা লাখপতি হওয়ার স্বপ্ন দেখেছেন এতদিন। এবার সময় এসেছে স্বপ্ন সত্যি করার, তাও আবার সেই ঘুমিয়েই। একটু খটকা লাগছে তো বিষয়টি বুঝতে? গল্প বা স্বপ্ন নয়, ঘটনা সত্যি।

মানুষকে ঘুমের সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করছে ‘ওয়েকফিট’ (Wakefit) নামের একটি ওয়েবসাইট। সম্প্রতি সংস্থাটি শুরু করেছে একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম। যার শর্তই হচ্ছে নিজের বাড়িতেই প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমাতে হবে, তবেই তাকে দেওয়া হবে লাখ টাকা পারিশ্রমিক!

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ’। কাজটি ১০০ দিনের। ‍আর এজন্য ওয়েবসাইটটি বিজ্ঞাপনে লিখেছে, আপনি কি রাতে আপনার প্রিয় শোগুলো না দেখে তার বদলে ৯ ঘণ্টা ঘুমাতে পারবেন? যদি তাই হয়, তাহলে আপনি হতে পারেন যোগ্য প্রার্থী, আমরা যার খোঁজ করছি।’

আর জব ডেসক্রিপশন দিতে গিয়ে বলা হয়েছে ‘কেবল ঘুম’! এমন প্রার্থী কাম্য যিনি শোওয়ার ১০-২০ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তে পারেন। যার ক্ষমতা রয়েছে, যখন তখন সামান্য সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ার।

এই কাজের শর্ত হল বেশি রাত পর্যন্ত জেগে না থাকা। এমনকী, নিজের ফোনে আসা নোটিফিকেশনকেও অগ্রাহ্য করতে হবে। সব কিছু দূরে রেখে শুধুই আরামের ঘুম। এটুকুই ‘কাজ’!

তবে ইন্টার্নদের ঘুমাতে হবে ওয়েকফিটের দেওয়া ম্যাট্রেসে। স্লিপ ট্র্যাকারের মাধ্যেমে তাদের ঘুমের নানা দিক লক্ষ্য রাখা হবে। সেই অনুযায়ী ভালো ঘুমানোর পরামর্শ দিতে কাউন্সেলিং সেশনও থাকবে।

কী ভাবছেন লোভনীয় অফার? চাইলেই আবেদন করতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD