শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময়
শিশুর শীতকালীন সমস্যা-প্রতিকার

শিশুর শীতকালীন সমস্যা-প্রতিকার

Sharing is caring!

অনলাইন ডেক্স: শীতকালীন সমস্যা থেকে শিশুকে সুরক্ষিত রাখতে বাড়তি যত্নের প্রয়োজন। ঠাণ্ডা আবহাওয়ায় শিশুর র‌্যাশ, রুক্ষ গাল, খসখসে ত্বক ও অন্য চর্মরোগ হতে পারে।

নিচে শিশুর শীতকালীন কিছু কমন সমস্যা ও প্রতিকার তুলে ধরা হলো:

ডায়াপার র‌্যাশ: এ সময় শিশুদের ত্বক এমনিতেই শুষ্ক থাকে। ভুল সাইজের ডায়াপার পরানোর কারণে ত্বকে ঘষা লাগে। ফলে ডায়াপার র‌্যাশ হতে পারে।

রুক্ষ লাল গাল:ত্বক খসখসে হয় আসলে শুষ্কতার কারণে। কাপড়ের ঘষা লেগে শিশুর ত্বকে প্রদাহ ও অস্বস্তি হয়। সবসময় নাক দিয়ে পানি পড়ার কারণেও গাল লাল হয়।

চর্মরোগ:ত্বকের উপরিভাগে যথেষ্ট ময়েশ্চার না থাকায় এ সময় বাচ্চাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হয়।

তীব্র শীতে শিশুর ত্বক সুরক্ষিত রাখতে করণীয়

– ত্বক পুষ্ট রাখতে গোসলের আগে শিশুর গায়ে তেল মালিশ করুন।
– দিনে দুই-তিনবার ভালো মানের লোশন লাগিয়ে দিন।
– প্রতিদিন শিশুর মাথা ভেজানোর দরকার নেই। কুসুম গরম পানিতে গোসল করান।
– শিশুকে জলপাই তেল ও বাদাম তেল সমৃদ্ধ ময়েশ্চারাইজার দিন ত্বক নরম থাকবে।
– র‌্যাশ সারাতে বাদাম তেলের সঙ্গে ডায়াপার ক্রিম লাগানো যেতে পারে।
– শিশুর জন্য রাখুন হালকা ধরনের শ্যাম্পু ও সাবান। এগুলো যেন প্যারাবিন ও অ্যালকোহলমুক্ত হয়। হারবাল হলে বেশি ভালো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD